News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০০ বছর বয়সী বৃদ্ধা ও তার ছেলে
Image

জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০০ বছর বয়সী বৃদ্ধা ও তার ছেলে

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৯ মার্চ: আবারো জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা সহ উনার ছেলে। জানা গেছে মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ এলাকার রাবিয়া বিবি দীর্ঘ ৩০ বছর ধরে নিজের জোত জমিতে বাড়ি ঘর বানিয়ে বসবাস করে আসছিল।

হঠাৎই একই এলাকার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের নজর পড়ে ওই ১০০ বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবির জোত জমিতে। মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধা মহিলার জোত জমিটি কব্জা করার জন্য কিন্তু কোন ভাবেই তার সম্ভব হয়ে উঠছিল না তাদের পরে বৃহস্পতিবার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন তাদের দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলা সহ উনার ছেলে আবুল কালাম এর সাথে ঝগড়া বীবাদ শুরু করে, একসময় মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দলবল নিয়ে আক্রমণ চালায় আবুল কালামের উপর।

ছেলেকে বাঁচাতে ১০০ বছরের বৃদ্ধা রাবিয়া বিবি এগিয়ে আসলে উনার উপরেও দুষ্কৃতিকারীরা আক্রমণ করে।

পরে স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে আক্রান্তকারী আবুল কালাম বৃহস্পতিবার রাতে মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবুল কালাম দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো সহ দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top