News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরের অন্ডালে দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

দুর্গাপুরের অন্ডালে দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

দুর্গাপুর, ২৯ মার্চ (হি.স.) : দুর্গাপুরের অন্ডালে বন্ধ ঘরে দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম নিলকণ্ঠ বাউরী (৪৭), তার স্ত্রী লিলি বাউরি(৩৮)।

জানা গিয়েছে, নিলকণ্ঠ বাউরী পেশায় চালক। শ্যামসুন্দরপুর কোলিয়ারীর ভুয়া পাড়ায় তাঁদের বাড়ি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিবাহ হয়েছে। ছেলে রোহিত বাউরি বাবা মায়ের সঙ্গে থাকলেও রাতে প্রায়শই পাশেই মামার বাড়িতে রাতে ঘুমাতে যায়। রোহিত বাউরি জানান,’আমি পাশেই মামার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। শুক্রবার সকালে এসে অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না দেখে আমি প্রতিবেশিদের ডাকি। সবাই এসে দরজা খুলতেই দেখি বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং মা খাটের মধ্যে পড়ে রয়েছে। বাসিন্দারাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top