News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আধ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ
Image

আধ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ মার্চ: ঊনকোটি জেলার কৈলাসহরে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন কৈলাসহরের শহরসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগণ। তবে এবারে চুরি হয়ে যাওয়া বাইক ৩০ মিনিটের ভেতরে উদ্ধার করতে সক্ষম হল কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানার পুলিশের এই সাফল্য দেখে খুবই খুশি গোটা শহরবাসী।

ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আরজান আলী নামে এক যুবক ব্যক্তিগত কাজে শহরে এসেছিল। আরজান আলী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কৈলাসহর শাখার সামনে উনার টিআর০২-এইচ-৯২৫১  নম্বরের বাইকটি রেখে উনি ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। ব্যাংকের কাজ শেষ করে তিনি এসে দেখতে পান যে যেখানে তিনি উনার বাইকটি রেখেছিলেন সেখানে ওনার বাইকটি নেই। কেবা কাহারা উনার বাইকটি চুরি করে নিয়ে গেছে।

আরজান আলী অনেক খোঁজাখুঁজি করার পর উনার বাইকটির কোন হদিস না পেয়ে কৈলাসহর থানায় এসে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কৈলাসহর শাখা থেকে প্রায় ৫০মিটার দূরে একটি দোকানের সামনে থেকে আরজান আলীর বাইকটি উদ্ধার করে।

পরবর্তী সময় বাইকটি কৈলাসহর থানায় নিয়ে আসা হয়, এবং কৈলাসহর থানায় আরজান আলীর হাতে তার বাইকটি তুলে দেয় কৈলাসহর থানার পুলিশ। স্থানীয়দের অনুমান চোরের দল উনার বাইকটি সুযোগ বুঝে চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের ভয়ে ওরা বাইকটি একটি দোকানের সামনে রেখে পালিয়ে যায়। তবে যাই হোক কৈলাসহর থানার পুলিশের এই ধরনের কর্মকাণ্ড দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top