News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট অনুরাগীকে সহজে ১০ উইকেটে হারিয়ে দারুন শুরু এগিয়ে চলো-র
Image

ক্রিকেট অনুরাগীকে সহজে ১০ উইকেটে হারিয়ে দারুন শুরু এগিয়ে চলো-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনেকটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতোই। ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। খেলা টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। এক কথায় ১০ উইকেটে দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো সংঘের। তালতলা স্কুল গ্রাউন্ডে ম্যাচ। প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগী। খেলা শুরুতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ক্রিকেট অনুরাগী ২৩.৩ ওভার খেলে ৫৫ রানে ইনিংস গুটিয়ে দিতে বাধ্য হয়। দলের পক্ষে তানিশা দাস সর্বাধিক ১৪ রান পায়। এগিয়ে চলো-র মামন, অঙ্কিতা ও প্রিয়ার কাছে পুরো ক্রিকেট অনুরাগীই যেন আত্মসমর্পণ করে বসে। মামন রবিদাস ১৭ রানে চারটি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অঙ্কিতা পাটারি ১৩ রানে তিনটি এবং প্রিয়া সূত্রধর একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ ছাব্বিশ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষে পৌঁছায়। ওপেনার মৌচৈতি দেবনাথ  (অপরাজিত ৪৩ রান) ও অনুভা পাল (অপরাজিত ১৭ রান) জুটি দলকে জয় এনে দেয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top