ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনেকটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতোই। ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। খেলা টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। এক কথায় ১০ উইকেটে দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো সংঘের। তালতলা স্কুল গ্রাউন্ডে ম্যাচ। প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগী। খেলা শুরুতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ক্রিকেট অনুরাগী ২৩.৩ ওভার খেলে ৫৫ রানে ইনিংস গুটিয়ে দিতে বাধ্য হয়। দলের পক্ষে তানিশা দাস সর্বাধিক ১৪ রান পায়। এগিয়ে চলো-র মামন, অঙ্কিতা ও প্রিয়ার কাছে পুরো ক্রিকেট অনুরাগীই যেন আত্মসমর্পণ করে বসে। মামন রবিদাস ১৭ রানে চারটি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অঙ্কিতা পাটারি ১৩ রানে তিনটি এবং প্রিয়া সূত্রধর একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ ছাব্বিশ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষে পৌঁছায়। ওপেনার মৌচৈতি দেবনাথ (অপরাজিত ৪৩ রান) ও অনুভা পাল (অপরাজিত ১৭ রান) জুটি দলকে জয় এনে দেয়।

ক্রিকেট অনুরাগীকে সহজে ১০ উইকেটে হারিয়ে দারুন শুরু এগিয়ে চলো-র
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















