News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : জেসিসি-কে হারিয়ে চ্যাম্পিয়নের দোরগোড়ায় সংহতি ক্লাব
Image

সুপার ডিভিশন : জেসিসি-কে হারিয়ে চ্যাম্পিয়নের দোরগোড়ায় সংহতি ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম লীগের রেজাল্ট ফিরতে লিগেও বহাল রেখেছে সংহতি।  হারিয়েছে জয়নগর ক্রিকেট ক্লাব কে। প্রথম লীগে ৭ উইকেটে পরাজিত করলেও এবার ফিরতি লিগে চার উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে সংহতি। এর সুবাদে চ্যাম্পিয়নের পথও অনেকটা প্রশস্ত হয়েছে সংহতির। টিসিএ আয়োজিত বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন ক্রিকেটে ফিরতি লীগের খেলা। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সুযোগ পেলেও তা যেন তেমন কাজে লাগাতে পারেনি। ২৫.৫ ওভার খেলে ৯৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। সংহতির বিক্রম দেবনাথ ১৬ রানে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, যশজিৎ পেয়েছে দুটি উইকেট ১৫ রানের বিনিময়ে। জবাবে সংহতি উনত্রিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। জেসিসি-র শুভম ঘোষ ৫২ রান সংগ্রহ করলেও কার্যত তা কাজে আসেনি। সংহতির বিক্রম ২৭ রান এবং সপ্তজিৎ দাস ২৩ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। জেসিসির ইন্দ্রজিৎ দেবনাথ তিনটি উইকেট পেয়েছিল। সংহতির অলরাউন্ডার বিক্রম দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top