ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম লীগের রেজাল্ট ফিরতে লিগেও বহাল রেখেছে সংহতি। হারিয়েছে জয়নগর ক্রিকেট ক্লাব কে। প্রথম লীগে ৭ উইকেটে পরাজিত করলেও এবার ফিরতি লিগে চার উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে সংহতি। এর সুবাদে চ্যাম্পিয়নের পথও অনেকটা প্রশস্ত হয়েছে সংহতির। টিসিএ আয়োজিত বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন ক্রিকেটে ফিরতি লীগের খেলা। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সুযোগ পেলেও তা যেন তেমন কাজে লাগাতে পারেনি। ২৫.৫ ওভার খেলে ৯৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। সংহতির বিক্রম দেবনাথ ১৬ রানে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, যশজিৎ পেয়েছে দুটি উইকেট ১৫ রানের বিনিময়ে। জবাবে সংহতি উনত্রিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। জেসিসি-র শুভম ঘোষ ৫২ রান সংগ্রহ করলেও কার্যত তা কাজে আসেনি। সংহতির বিক্রম ২৭ রান এবং সপ্তজিৎ দাস ২৩ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। জেসিসির ইন্দ্রজিৎ দেবনাথ তিনটি উইকেট পেয়েছিল। সংহতির অলরাউন্ডার বিক্রম দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

সুপার ডিভিশন : জেসিসি-কে হারিয়ে চ্যাম্পিয়নের দোরগোড়ায় সংহতি ক্লাব
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















