News Flash

  • Home
  • বিনোদন
  • কঙ্গনা ভাল অভিনেত্রী, রাজনীতিতেও ভাল কাজ করবে: হেমা মালিনী
Image

কঙ্গনা ভাল অভিনেত্রী, রাজনীতিতেও ভাল কাজ করবে: হেমা মালিনী

মথুরা, ২৭ মার্চ (হি. স.): কঙ্গনা ভাল অভিনেত্রী, রাজনীতিতেও ভাল কাজ করবে, এককথায় কঙ্গনা রানাওয়াতকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজনীতি ও অভিনয়ে কঙ্গনার পূর্বসূরী হেমা মালিনী। পাশাপাশি বিজেপি সাংসদ এও বলেন, কঙ্গনাকে নিয়ে কংগ্রেস নেত্রী যা বলেছেন তা অত্যন্ত কুরুচিকর।

উল্লেখ্য, কঙ্গনা বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন। কঙ্গনা প্রার্থী হওয়ার পরদিনই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন। পরে সেই পোস্ট মুছে ফেললেও, এই নিয়ে শুরু হয় বিতর্ক। জবাব দিয়েছেন কঙ্গনাও। সুপ্রিয়া শ্রীনাতে পরে দাবি করেছেন, ওই পোস্ট তিনি করেননি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ করেছে। তবে তাতে বিতর্ককে ধামাচাপা দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। অশ্লীল ও অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top