News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের কো: ফাইনালে আজ সদর, শান্তিরবাজার, কৈলাশহর
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের কো: ফাইনালে আজ সদর, শান্তিরবাজার, কৈলাশহর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। চারটি গ্রুপে বিভাজিত ১৯ টি দল থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলছে। চারটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হবে। আগামীকাল পঞ্চায়েত মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন সদর বি খেলবে ডি গ্রুপ রানার্স শান্তিরবাজার এর বিরুদ্ধে। একই দিনে নীপকো মাঠে দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন সদর এ খেলবে গ্রুপ সি রানার্স কৈলাশহর এর বিরুদ্ধে।  পরদিন ২৮ মার্চ পঞ্চায়েত মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনালে সি গ্রুপ চ্যাম্পিয়ন ধর্মনগর খেলবে বি গ্রুপ রানার্স বিশালগড় এর বিরুদ্ধে। ওইদিন নীপকো মাঠে চতুর্থ সেমিফাইনালে গ্রুপ ডি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ এ রানার্স খোয়াই এর বিরুদ্ধে। উল্লেখ্য, গত রবিবার লীগ পর্যায়ের খেলার অন্তিম দিনে ম্যাচে গ্রুপ ডি-র খেলায় উদয়পুর ১০ উইকেটে অমরপুর কে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নীপকো মাঠে গ্রুপে এ-র খেলায় সদর বি ১৫৬ রানে জিরানিয়া কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top