News Flash

  • Home
  • খেলা
  •  বোধজং স্কুল এলামনির কার্যকরী কমিটি পুনর্গঠিত
Image

 বোধজং স্কুল এলামনির কার্যকরী কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বোধজং স্কুল এলামনির কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। গত ২৪ মার্চ, রবিবার বোধজং স্কুল এলামনির অফিস কক্ষে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের পর সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ‌সভাপতি প্রদীপ ভৌমিকের পৌরহিত্যে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে সম্পাদক মানব কর্মকার এবং কোষাধ্যক্ষ হারাধন পাল যথাক্রমে সম্পাদকীয় প্রতিবেদন এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসেব নিকেশ পেশ করলে উপস্থিত অর্ধশতাধিক সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং সবশেষে সেগুলো অনুমোদিত হয়। পরে সুবল দেবনাথ, চীনু রঞ্জন সাহা এবং ক্ষিতীশ চন্দ্র দেবনাথ কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী গণতান্ত্রিক পদ্ধতিতে সর্ব সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করেন। পুনর্গঠিত কমিটিতে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে দিলীপ কুমার পাল, ভাস্কর সাহা এবং হারাধন পাল প্রমূখ মনোনীত হয়েছেন। ২০২৪-২৬ এই দুই বছরে ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটির পক্ষ থেকে ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আয়োজনে এলামনির সদস্যদের আরও বেশি সম্মীলনের উদ্যোগ নেবে বলে আশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top