News Flash

  • Home
  • দিনের খবর
  • জেলে থাকা সত্ত্বেও দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেজরিওয়াল : সৌরভ ভরদ্বাজ
Image

জেলে থাকা সত্ত্বেও দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেজরিওয়াল : সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): জেলে থাকা সত্ত্বেও দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত অরবিন্দ কেজরিওয়াল। এই মন্তব্য করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। প্রসঙ্গত, ইডি-র হেফাজতে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন কেজরিওয়াল, কিছুদিন আগেই জল সমস্যার সমাধানের জন্য মন্ত্রী অতিশীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার স্বাস্থ্য নিয়ে কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন সৌরভ ভরদ্বাজকে। এই বিষয়ে মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে সৌরভ বলেছেন, “ইডি-র হেফাজত থেকেও, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লির মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত… তিনি চিন্তিত এই কারণে, যে তিনি জেলে থাকায় দিল্লির জনগণ যেন জন্য কষ্ট না পান… মুখ্যমন্ত্রী তথ্য পেয়েছেন, দিল্লীবাসী মহল্লা ক্লিনিকগুলিতে করা পরীক্ষায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি আমাকে এই সমাধান করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন… আমি দিল্লির জনগণকে নিশ্চিত করতে চাই, আপনাদের মুখ্যমন্ত্রী জেলে আছেন, তবুও তিনি শুধু আপনাদের কথাই ভাবছেন…”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top