News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দলের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দলের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির সাথে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছে। গতকাল রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ আই পি এফটি ও তিপরা মথা দলের দলের অন্যান্য মন্ত্রী বিধায়করা।

এদিন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের সাথে তিপ্রা মথারও যৌথ সমন্বয় হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন , আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার স্বরূপ দেওয়ার লক্ষ্যে রূপরেখা তৈরা হয়েছে। আগামীদিনে এই রূপরেখার মাধ্যমে একসাথে নির্বাচনে লড়াই করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করে তুলব।

তাঁর কথায়, আগামীকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মনোনয়ন পত্র জমা দেবেন। প্রার্থীর সমর্থনে আগামীকাল রবীন্দ্র ভবন থেকে পথযাত্রা করে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।তেমনি ২৮ মার্চ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থীর সমর্থনে আমবাসা থেকে পথযাত্রা করে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top