News Flash

  • Home
  • দেশ
  • বর্ধমানে পা রেখেই ছক্কা হাঁকানোর হুংকার দিলীপের
Image

বর্ধমানে পা রেখেই ছক্কা হাঁকানোর হুংকার দিলীপের

পূর্ব বর্ধমান, ২৫ মার্চ (হি.স.) : আসন বদল হলেও ‘জোশ’ একই আছে। বর্ধমানে পা রেখে সেটাই বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। তাঁকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকরাও। সোমবার সকালে দিলীপ ঘোষ পৌঁছতেই কর্মীরা স্লোগান তুললেন, ‘হাউ ইস দ্য জোশ, দিলীপ ঘোষ।’

বর্ধমানে পা রেখেই বিরোধী প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপবাবু। বিজেপি সাংসদ জানান, গত নির্বাচনে বাংলাদেশের নায়ক নায়িকা নিয়ে এসে প্রচার করেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে পাশে বসিয়ে বলে গিয়েছে, ‘বাংলা জানে না ,বাংলা বোঝেনা, বাংলা শোনে না।’’ এরপরেই দিলীপবাবুর কটাক্ষ, তোমার ডান দিকে বাঁদিকে কীর্তি আজাদ আর শত্রুঘ্ন বসে আছেন। তাঁদেরকে বোঝাও বাংলার মানুষ বোকা নাকি? তিনি বাংলা জানেন? বাংলা গান শোনেন?’

নিজের জেতা কেন্দ্র ছেড়ে যেতে হয়েছে তাঁকে। যদিও দিলীপবাবুর দাবি, তিনি যেই কেন্দ্রেই দাঁড়বেন, সেই কেন্দ্রেই জিতবেন। রাজ্যের সব আসনে লড়াইয়ের ক্ষমতা তৈরি করতে পেরেছে বিজেপি। তবে, বর্ধমানে নেমে শুরুতেই ছক্কা হাঁকানোর হুংকার শোনা যায় দিলীপ ঘোষের মুখে।

নতুন কেন্দ্রে কি অসুবিধা হবে? দিলীপবাবুর সপাট জবাব, বর্ধমান দুর্গাপুর আমার চেনা মাঠ। এখানে আমি গ্রামে গ্রামে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় আমি চিনি। লোকেও আমাকে চেনে, আমি যদি গ্রামে হাঁটি লোক ডেকে আমাকে জিজ্ঞেস করে, ‘দিলীপ বাবু কেমন আছেন?’ আমি গ্রামে হাঁটব, সকালবেলা উঠে গ্রামে চা খেতে বের হব, আমি ভাষণ দেওয়ার লোক নই।

বর্ধমান দুর্গাপুর কেন্দ্র কি একটি স্পিনিং ট্র্যাক হয়ে গেল? দিলীপবাবুর জবাব, ‘মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি, আমার হাতে টিম ছিল, কোন প্রশ্নই ছিল না। এখানে পিচ যেমনই হোক, টিম যারই হোক, ব্যাটসম্যান আমি, আমার সঙ্গে ফিল্ডারদের ঢেউ আছে। সবে শুরু হল, প্রথম বলেই ছক্কা হয়ে গেল।’ এদিন শক্তিগড়ে পা রাখতেই কর্মী, সমর্থকদের উচ্ছ্বাসে তিনি নিজেও কিছুটা আপ্লুত, সেটাই বুঝিয়ে দেন দিলীপ ঘোষ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top