News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা ভোটের মুখে উত্তপ্ত ক্যানিং, তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু
Image

লোকসভা ভোটের মুখে উত্তপ্ত ক্যানিং, তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু

ক্যানিং ও কলকাতা, ২৪ মার্চ (হি.স.): লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এক্স মাধ্যমে বিরোধী দলনেতা লিখেছেন, “লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে ফের রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপি কর্মীদের তৃণমূলের গুন্ডারা নির্মমভাবে আক্রমণ করেছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ সহযোগী, হোসেন শেখ; যার কুখ্যাতি সন্দেশখালির শেখ শাহজাহানের মতো, সে জঘন্য অপরাধ করেছে।”
উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে সওকত মোল্লার এলাকায়, ক্যানিংয়ের জীবনতলায় বিজেপির কর্মিসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। দু’জনকে হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপির তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top