News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লোকসভা নির্বাচন ২০২৪, ২৮ ও ৩০ মার্চ করিমগঞ্জের প্রতিটি ভোটকর্মী প্রশিক্ষণ কেন্দ্রে পোস্টাল ব্যালট ফেসিলিটেসন কেন্দ্র কার্যকরী থাকছে
Image

লোকসভা নির্বাচন ২০২৪, ২৮ ও ৩০ মার্চ করিমগঞ্জের প্রতিটি ভোটকর্মী প্রশিক্ষণ কেন্দ্রে পোস্টাল ব্যালট ফেসিলিটেসন কেন্দ্র কার্যকরী থাকছে

করিমগঞ্জ (অসম) ২৪ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত ভোট কর্মীদের প্রশিক্ষণ আগামী ২৮ ও ৩০ মার্চ জেলার ১০টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে কর্তব্যরত ভোট কর্মীদের তাদের নিজ নিজ ভোট পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রদান করার সুবিধা করে দিতে ওই ১০ টি প্রশিক্ষণ কেন্দ্রে পোস্টাল ব্যালট ফেসিলিটেসন কেন্দ্র কার্যকরী থাকবে বলে করিমগঞ্জের পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন।
এতে ২৮ ও ৩০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১ টা এবং বেলা ১ট ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত করিমগঞ্জ শহরের রবীন্দ্রসদন গার্লস কলেজ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এম এম এম সি গার্লস এইচ এস স্কুল, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বারইগ্রামে জাফরগড় এক্সটেন্ডেড এইচএস স্কুল, পাথারকান্দিতে প্রেমময়ী সিনিয়র বেসিক ইন্সটিটিউশন ও মডেল এইচএস স্কুল, আনিপুরে নারায়ন নাথ এইচএস স্কুল এবং রামকৃষ্ণ নগরে আর কে নগর কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কর্মীদের পোস্টাল ব্যালট পেপারের জন্য ফর্ম ১২ বিতরণ ও সংগ্রহ করা হবে। ওই পোস্টাল ব্যালট ফেসিলিটেশন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন সংশ্লিষ্ট সেল ইনচার্জ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top