News Flash

Image

ভোটের মুখে ধর্মনগরে সভা ও যোগদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে  ৫৬ নং ধর্মনগর মণ্ডলের উদ্যোগে  ৫০, ৫১ ও ৩০ নং বুথকে নিয়ে জেল রোড ক্লাব কনসেনন্সাসের পূজা মন্ডপের ময়দানে ভারতীয় জনতা পার্টির এক সুবিশাল সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিধানসভার অধ্যক্ষ ছাড়াও ধর্মনগর পৌরপরিষদের চেয়ারম্যান  প্রদ্যুৎ দে  সরকার এবং ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  শনিবার রাতে আয়োজিত এই সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী  কৃতি সিং দেববর্মাকে বিশাল ভোটে বিজয়ী করার আহ্বান রাখেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সুষ্ঠ শাসনে সমগ্র ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেইসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন তিনি। এদিনের সভায় আট পরিবার সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন গেরুয়া শিবিরে।

নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই অনুষ্ঠানে  কর্মী  সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top