News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে মোহনপুরে বৈঠক
Image

নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে মোহনপুরে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: তিপ্রামথা,আইপিএফটি, এবং বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মীদের  মোহনপুর বিধানসভার ওয়াশিকা এলাকায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাসকদলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার কৌশল নিয়ে আলোচনা হয়।

মোহনপুর বিধানসভার ওয়াশিকা এলাকায় বিজেপি আইপিএফটি এবং তিপ্রামাথার মধ্যে নির্বাচনকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মোহনপুর বিধানসভা এলাকার বিজেপির দুটি শরিক দলকে নিয়ে সভা হয়। এই দিন ওয়াশিকা এলাকায় অনুষ্ঠিত এই সভাতে তিপ্রামথা,আইপিএফটি, এবং বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজেপির সমস্ত জোট সঙ্গীদের নিয়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী রতন লাল নাথ বলেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে সবচেয়ে বেশি ভোটে এই কেন্দ্র থেকে লিড দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে।

এছাড়াও নির্বাচনী প্রচারে বিজেপি সহ শরিকদলদের পতাকা ব্যবহার করা, বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, লেকুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা। এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করার সিদ্ধান্ত হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top