News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত খয়েরপুর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত খয়েরপুর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ : বিলেতি মদের দোকান খোলাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠে খয়েরপুর এলাকা। এলাকায় স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে এদিন ভাঙচুর চালায় ওই বিলেতি মদের দোকানে। ঘটনায় শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ঘটনার বিবরণে প্রকাশ খয়েরপুর বিধানসভার চানপুর এলাকায় রাস্তার পাশেই তপন ঘোষ নামে এক ব্যক্তি মদের দোকান খুলছেন। আর তা কোনোভাবেই মেনে নিতে রাজি না এলাকাবাসী। শনিবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা সাইনবোর্ড ভেঙে চুরমার করে দেয়। ভাঙচুর চালায় দোকানেও। এলাকাবাসীর বক্তব্য এমনিতেই যুবসমাজ নেশায় আসক্ত, তার মধ্যে এলাকায় মদের দোকান খুললে তাদের ভবিষ্যৎ রসাতলে যাবে। এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হবে। তাই তারা বাধা প্রদান করছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top