News Flash

Image

হাইলাকান্দিতে চা বাগান এলাকায় ভোটার সচেতনতা এস ভি ই ই পি সেলের

হাইলাকান্দি (অসম) ২৩ মার্চ (হি.স.) : দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি এলাকাতে ও লোকসভা নির্বাচনের আগাম বার্তা পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে নির্বাচনী প্রচার বিভাগ। হাইলাকান্দি জেলায় এবছর ভোটদানের হার বৃদ্ধি করতে ব্যাপক কার্যসূচী গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। তাই জেলায় বিগত নির্বাচনে ভোটের হার কম হওয়া এলাকা গুলোতে প্রাথমিকভাবে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার সচেতনতা অব্যাহত রয়েছে জেলা প্রশাসনের। মূলত ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর এবার জনগনের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে।

আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বীতিয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পর্ব কে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ। হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এলাকার ঘাড়মোড়ার পার্শ্ববর্তী গাইচেনাউরি ও রামনাথপুর এলাকায় কাঞ্চীওয়ালা গ্রামের ধলেশ্বরী নদীর তীরে জনগণের সাথে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে।এদিন এসভিইইপি সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকা সহ পার্শবর্তী এলাকায় উপস্থিত হয়ে ভোটার দের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৬ এপ্রিল সবাইকে নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top