News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
Image

রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

কলকাতা, ২২ মার্চ (হি.স.): বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বাংলার শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, রাজ্যপাল বোস তাঁর ক্ষমতার সীমা-পরিসীমা মানছেন না। সংবিধানের দেওয়া ক্ষমতার পরোয়া না করেই তিনি লোকসভা ভোটের আগে বাংলায় একটি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছেন। এমনকি, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলার মানুষের জন্য অভিযোগ জানানোর একটি আলাদা পোর্টাল খুলেছেন তিনি। নাম দিয়েছেন ‘লোগ সভা পোর্টাল’।

শুক্রবার এই মর্মে রাজ্যপালের নানা কাজের বর্ণনা দিয়ে নির্বাচন কমিশনকে ১২ পাতার একটি চিঠি দিয়েছে তৃণমূল। ওই চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তৃণমূল। একই সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়েছে, তারা যেন অবিলম্বে ওই রাজ্যপালের চালু করা ওই পোর্টাল বন্ধ করার ব্যবস্থা করে।

গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাজ ভবনের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোর্টালের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, ‘‘বাংলার মানুষের সঙ্গে ভোটের সময় সরাসরি যুক্ত থাকার জন্য একটি পোর্টাল চালু করেছেন রাজ্যপাল বোস। এই ‘লোগ সভা পোর্টালের’ মাধ্যমে যে কোনও অভিযোগ এবং পরামর্শ রাজ্যপালকে জানানো যাবে।’’ তৃণমূলের আপত্তি সেখানেই।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top