News Flash

  • Home
  • দিনের খবর
  • আপ কর্মীদের বিক্ষোভ কলকাতায়, বিজেপি কার্যালয়ের সামনে অশান্তি
Image

আপ কর্মীদের বিক্ষোভ কলকাতায়, বিজেপি কার্যালয়ের সামনে অশান্তি

কলকাতা, ২২ মার্চ (হি.স.): কলকাতায় মুরলীধর লেনের কাছে বিজেপি কার্যালয়ের সামনে ধুন্ধুমার। লাঠি নিয়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাওয়া, মারধর, মহিলা আপ কর্মীদের হেনস্থার অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর প্রতিবাদে শুক্রবার গোটা দেশ জুড়ে আপের কর্মী, সমর্থকরা প্রতিবাদ আন্দোলন শুরু করে। কলকাতায় কেজরির গ্রেফতারির প্রতিবাদে আপ কর্মী, সমর্থকদের প্রতিবাদে মিছিল করা হয়। কলকাতায় বিজেপি অফিস অভিযানের ডাক দেন তাঁরা। মিছিল করে বিজেপির কার্যালয় যাওয়ার পথে মহম্মদ আলি পার্কের কাছে পুলিশ তাঁদের আটকায়।

অন্যদিক, বিজেপি কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আপ কর্মীদের অভিযোগ, এর মাঝেই বিজেপি দফতর থেকে লাঠিসোটা নিয়ে বেশ কিছু বিজেপি কর্মীরা বেরিয়ে আসেন। আপ কর্মীদের উপর চড়াও হন তাঁরা। আপ কর্মীদের মারধর করা হয়। মহিলা আপ কর্মীদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top