News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসকে জনগণ প্রত্যাখ্যান করতে চলেছে, তাঁরা ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায় : জে পি নাড্ডা
Image

কংগ্রেসকে জনগণ প্রত্যাখ্যান করতে চলেছে, তাঁরা ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায় : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : কংগ্রেসকে জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে চলেছে, তাঁরা ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায়। এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার নাড্ডা টুইট করে লিখেছেন, “কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন এবং ভারতীয় গণতন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁরা সুবিধামত নিজেদের অপ্রাসঙ্গিকতার জন্য ‘আর্থিক অসুবিধার’ জন্য দায়ী করছে।”

নাড্ডা আরও লেখেন, “বাস্তবে কংগ্রেসের দেউলিয়াত্ব নৈতিক ও বুদ্ধিবৃত্তিক, আর্থিক নয়। নিজেদের ভুল সংশোধনের পরিবর্তে, কংগ্রেস নিজেদের সমস্যার জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করছে। কংগ্রেসের পার্টটাইম নেতারা বলছেন, গণতন্ত্র হিসেবে ভারত একটি মিথ্যা। আমি কি বিনীতভাবে তাঁদের মনে করিয়ে দিতে পারি, ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শুধুমাত্র কয়েক মাসের জন্য ভারতে গণতন্ত্র ছিল না। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ ছিলেন না।”

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top