News Flash

  • Home
  • প্রধান খবর
  • কমিশন এমন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের বদলি করেছে যাঁদের আইএএস এবং আইপিএস দেওয়া হয়নি
Image

কমিশন এমন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের বদলি করেছে যাঁদের আইএএস এবং আইপিএস দেওয়া হয়নি

নয়াদিল্লি, ২১ মার্চ : চলমান লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রক্রিয়ায় একটি সাম্যতা যুক্ত ক্ষেত্র প্রস্তুত করার জন্য ভারতের নির্বাচন কমিশন তথা ইসিআই যে প্রতিশ্রতি দিয়েছিল তা রক্ষা করতে কযেকটি রাজ্যের অ-ক্যাডার শ্রেণীর আট জন জেলা শাসক অথবা পুলিশ সুপারের মতো পদে নিযুক্ত আধিকারিককে বদলি করেছে। এমন সব জেলা শাসক ও পুলিশ সুপারদের বদলি করেছে যাদের কোনোভাবেই যথাবিহিত ক্রমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস )প্রদান করা হয়নি। এই সূত্রেই গুজরাট, পাঞ্জাব, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এই  চার রাজ্যে ৮ জন অ-ক্যাডার শ্রেণীর পুলিশ সুপার/বরিষ্ঠ পুলিশ সুপার এবং ৫ জন অ-ক্যাডার জেলা শাসককে বদলি করা হয়েছে।উপরন্তু, যেখানে যেখানে প্রভাবশালী রাজনীতিবিদদের আত্মীয়রা জেলাশাসক অথবা পুলিশ সুপার পদের দায়িত্বে রয়েছেন তাঁদেরকেও বদলি করা হয়েছে। যেমন বদলি হয়েছেন পাঞ্জাবের ভাতিন্ডার বরিষ্ঠ পুলিশ সুপার এবং আসামের সোনিতপুরের পুলিশ সুপার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারে পৌরহিত্যে এবং তাঁর সঙ্গে একযোগে দুই নির্বাচন কমিশনার যথাক্রমে জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাঁধু আহুত এক বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সব আধিকারিক বদলি হচ্ছেন তাঁরা হলেন, যথাক্রমে, ১. গুজরাটের ছোটা উদয়পুর এবং আমেদাবাদ গ্রামীণ জেলার পুলিশ সুপার; ২. পাঞ্জাবের পাঠানকোট. ফাজিলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার বরিষ্ঠ পুলিশ সুপার; ৩. উড়িষ্যার ঢেঙ্কানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণ  জেলার  পুলিশ সুপারগণ ; ৪. পশ্চিম বঙ্গের  পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্দ্ধমান ও বীরভূম জেলার জেলাশাসকগণ জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণ  জেলার  পুলিশ সুপারগণ। উপরন্তু,যেখানে যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি এবয প্রভাবশালী রাজনীতিবিদদের পারিবারিক ঘনিষ্ঠ আত্মীয়রা জেলাশাসক অথবা পুলিশ সুপার পদের দায়িত্বে রয়েছেন তাঁদেরকেও বদলি করা হয়েছে, যেমন, পাঞ্জাবের ভাতিন্ডার বরিষ্ঠ পুলিশ সুপার এবং আসামের সোনিতপুরের পুলিশ সুপার । এই দুই জেলার আধিকারিকদের বদলি করা হয়েছে প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা করা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে যাতে কোনো রকম সন্দেহ সৃষ্টি না হয় তা দূর করতে প্রাক-প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে। এই নির্দেশাবলী অনুযায়ী সংশ্লিষ্ট সব রাজ্য সরকারগুলি যথারীতি দ্রুততার সঙ্গে অ-ক্যাডার শ্রেণীর আধিকারিকদের  অর্থাৎ জেলাশাসক এবং পুলিশ সুপার  অথবা বরিষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁদের বর্তমান পদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে এবং অনতিবিলম্বে তা কার্যকর করার পর নির্বাচন কমিশনকে তা যথারীতি জানিয়েও দিয়েছে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top