News Flash

  • Home
  • দেশ
  • সভায় সন্দেশখালি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Image

সভায় সন্দেশখালি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

উত্তর ২৪ পরগনা, ২০ মার্চ (হি.স.) : সন্দেশখালি নিয়েও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, ইডি বা সিবিআই নয়, সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই।

বুধবার বসিরহাটের সভায় অভিষেক জানান, সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকেও ইডি-সিবিআই ধরেনি, রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। তৃণমূলের জনপ্রতিনিধিরা অন্যা করে থাকলে, কাউকে রেয়াত করা হয় না। কেন্দ্রীয় সরকার যেমন মহিলা কুস্তীগীরদের শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্রিজভূষণকে সংসদে বসিয়ে রেখেছিল, রাজ্যের সরকার তা করেনি। সন্দেশখালিতে নারী নির্যাতনে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দারকে কেন সিবিআই হেফাজতে নিচ্ছে না, প্রশ্ন তোলেন অভিষেক।

তিনি বলেন, “উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতারের পর ১৫ দিন হয়ে গিয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদনই করেনি। নারী নির্যাতন রোখা ওদের লক্ষ্য নয়। লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা।

অভিষেক বলেন, “আমি আজ বলে দিলাম ৪দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে। নাটক করবে। বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। ইডি-সিবিআই কাঁচকলা করেছে। আর বাংলার মানুষের কাঁচকলা করবে।” যত ইডি-সিবিআই বাংলায় আসবে, লড়াই ততই তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি অভিষেকের।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top