News Flash

  • Home
  • দিনের খবর
  • নিশীথ-উদয়ন সংঘর্ষে উত্তপ্ত দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল, খোঁচা উদয়নের
Image

নিশীথ-উদয়ন সংঘর্ষে উত্তপ্ত দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল, খোঁচা উদয়নের

কোচবিহার, ২০ মার্চ (হি.স.) : নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ দুই মন্ত্রীর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার রাতে এই ঘটনায় প্রতিবাদে বুধবার সকাল থেকে এলাকায় ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে তৃণমূল। যার পরিপ্রেক্ষিতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। এই সফর নিয়েও সিভি আনন্দ বোসকে বিঁধলেন উদয়ন গুহ। ইঙ্গিতে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করলেন তিনি।

বুধবার একাধিক কর্মসূচি বাতিল করে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ইঙ্গিতে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। সোশাল মিডিয়ায় লিখেছেন, “মাননীয় রাজ্যপাল মহোদয়, শুনলাম আপনি দিনহাটায় আসছেন। নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই নিয়ে আসবেন।” প্রসঙ্গত, এই প্রথম নয়। বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা, বিজেপির হয়ে সুর চড়ানোর অভিযোগ করেছে শাসকদল। এদিনও ইঙ্গিতে সেটাই বোঝাতে চাইলেন রাজ্যের মন্ত্রী।

মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই সময়ই রাস্তা দিয়ে আসছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়। দুই কনভয় মুখোমুখি আসতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। বাদ পড়েননি দুই মন্ত্রীও। রীতিমতো ধস্তাধস্তি হয় দু’জনের। গতকাল রাতে দু পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। যা স্বাভাবিকভাবেই বিরাট আকার নেয়। বুধবার দিনহাটায় বন্‌ধের ডাক দিয়েছে তৃণমূল। এদিকে গোটা ঘটনায় রিপোর্ট নিয়েছেন রাজ্যপাল।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top