News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস তেলেঙ্গানার স্বপ্ন চুরমার করেছে, বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস তেলেঙ্গানার স্বপ্ন চুরমার করেছে, বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে : প্রধানমন্ত্রী

জগতিয়াল, ১৮ মার্চ (হি.স.): কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কে একযোগে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেস তেলেঙ্গানার স্বপ্ন চুরমার করেছে, বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে। সোমবার তেলেঙ্গানার জগতিয়ালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তেলেঙ্গানা গঠনের পর ১০ বছর ধরে রাজ্যকে নির্মমভাবে লুট করেছে বিআরএস। আর কংগ্রেস তেলঙ্গানাকে নিজস্ব ‘ব্যক্তিগত এটিএম’ বানিয়েছে।

পরিবারতন্ত্র প্রসঙ্গে কংগ্রেস ও বিআরএস-কে আক্রমণ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পরিবারবাদদের পুরো ইতিহাস দেখে নিন। দেশে যত বড় কেলেঙ্কারি হয়েছে, তার নেপথ্যে কোনও না কোনও পরিবারতান্ত্রিক দল পাওয়া যাবে। তেলেঙ্গানা এখন দেখছে, বিআরএস এবং কংগ্রেস অপরাধের অংশীদার। বিআরএস-এর কেলেঙ্কারির নিন্দা করে না কংগ্রেস। তাঁরা কালেশ্বরম প্রকল্প সম্পর্কে বিআরএস-কে প্রশ্নও করে না।” প্রধানমন্ত্রী মোদী যোগ করেছেন, “আমি তেলেঙ্গানার জনগণকে গ্যারান্টি দিচ্ছি, যারা আপনাদের প্রতারণা করেছে তাদের রেহাই দেওয়া হবে না। পরিবারবাদী দলগুলি শুধুমাত্র সুবিধার জন্য সরকার গঠন করতে চায়, জনগণের উন্নতির জন্য নয়। সেটা হোক ২জি কেলেঙ্কারি, ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি, বোফর্স কেলেঙ্কারি অথবা পশুখাদ্য কেলেঙ্কারি… প্রতিটি বড় কেলেঙ্কারির পিছনে একটি পরিবারবাদী দল থাকে।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top