News Flash

  • Home
  • খেলা
  • নিউ প্লে সেন্টারকে হারিয়ে টানা ২য় জয় এগিয়ে চলো-র
Image

নিউ প্লে সেন্টারকে হারিয়ে টানা ২য় জয় এগিয়ে চলো-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় এগিয়ে চলো সংঘের।  প্রথম ম্যাচে এডি নগর প্লে সেন্টারের কাছে ৬ উইকেটে হেরে কিছুটা পিছিয়ে পড়লেও এগিয়ে চলো সংঘ পরবর্তী দুই ম্যাচে টানা জয়ের সুবাদে কিছুটা এগিয়ে আসার প্রয়াস নিচ্ছে। মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে বেলা ১১ঃ০০ টায় টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে টস জিতে নিউ প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও ব্যাটিং ব্যর্থতার কারণে কুড়ি ওভারে আট উইকেটে ৩৪ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ ২৫ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের তানিশা দাস সর্বাধিক ছাব্বিশ রান পেলেও বোলার মামন রবিদাস এক রানে তিন উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের সম্মান পায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top