News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া ক্লাব ক্রিকেটে জয় পেলো প্রগ্রেসিভ ক্লাব
Image

বিলোনিয়া ক্লাব ক্রিকেটে জয় পেলো প্রগ্রেসিভ ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত মহকুমার সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের পূর্বনির্ধারিত প্রগ্রেসিভ ক্লাব বনাম ইয়থ ফোরামের ম্যাচে জয় পেল প্রগ্রেসিভ। বিদ্যাপীঠ স্কুল মাঠে অনুষ্ঠিত দুই দলের ম্যাচের লড়াই শুরু হবার আগে ইয়থ ফোরাম  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসে দল নির্ধারিত ওভারের আগেই সব কয়টি উইকেট হারিয়ে প্রতিপক্ষের বোলারদের দেওয়া অতিরিক্ত ৪৬ রানের সাহায্যে ১৫৮ রান তুলতে সক্ষম হয়। প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও শেষ দিকে ভুবনেশ্বর সাহানি (৩৯) ও বুলটন বণিকের (১৭) খানিকটা লড়াইয়ের সাহায্যেই ইনিংসে এই রান তুলে ফোরাম। জয়ী দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় সুনম সাহা। এছাড়াও দুটি করে উইকেট পেল তাপস দত্ত ও সৌরভ শীল শর্মা। জবাবে জয়ের জন্য ১৫৯ রানের টার্গেট নিয়ে প্রোগ্রেসিভ ক্লাব ব্যাট করতে নেমে ৮ জন ব্যাটসম্যান কে হারিয়ে ১৬১ রান তুলে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয়। ইনিংসে জয়ী দলের পক্ষে ব্যাট হাতে নিয়ে রান পেল শুভ্রনীল চক্রবর্তী(১৬), শুভজিৎ বৈদ্য (২৪), অনুরুদ্ধ রায় (২৯), সুনম সাহা (১৭) আকাশ দাস(২৩) ও সুশান্ত দাস(১৩)। পরাজিত দলের বোলারদের মধ্যে জয়ন্ত পাঠারি ২৬ রান দিয়ে একাই পাঁচ জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠালেও প্রগ্রেসিভের জয় আটকাতে পারেনি।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top