ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত মহকুমার সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের পূর্বনির্ধারিত প্রগ্রেসিভ ক্লাব বনাম ইয়থ ফোরামের ম্যাচে জয় পেল প্রগ্রেসিভ। বিদ্যাপীঠ স্কুল মাঠে অনুষ্ঠিত দুই দলের ম্যাচের লড়াই শুরু হবার আগে ইয়থ ফোরাম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসে দল নির্ধারিত ওভারের আগেই সব কয়টি উইকেট হারিয়ে প্রতিপক্ষের বোলারদের দেওয়া অতিরিক্ত ৪৬ রানের সাহায্যে ১৫৮ রান তুলতে সক্ষম হয়। প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও শেষ দিকে ভুবনেশ্বর সাহানি (৩৯) ও বুলটন বণিকের (১৭) খানিকটা লড়াইয়ের সাহায্যেই ইনিংসে এই রান তুলে ফোরাম। জয়ী দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় সুনম সাহা। এছাড়াও দুটি করে উইকেট পেল তাপস দত্ত ও সৌরভ শীল শর্মা। জবাবে জয়ের জন্য ১৫৯ রানের টার্গেট নিয়ে প্রোগ্রেসিভ ক্লাব ব্যাট করতে নেমে ৮ জন ব্যাটসম্যান কে হারিয়ে ১৬১ রান তুলে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয়। ইনিংসে জয়ী দলের পক্ষে ব্যাট হাতে নিয়ে রান পেল শুভ্রনীল চক্রবর্তী(১৬), শুভজিৎ বৈদ্য (২৪), অনুরুদ্ধ রায় (২৯), সুনম সাহা (১৭) আকাশ দাস(২৩) ও সুশান্ত দাস(১৩)। পরাজিত দলের বোলারদের মধ্যে জয়ন্ত পাঠারি ২৬ রান দিয়ে একাই পাঁচ জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠালেও প্রগ্রেসিভের জয় আটকাতে পারেনি।

বিলোনিয়া ক্লাব ক্রিকেটে জয় পেলো প্রগ্রেসিভ ক্লাব
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















