News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়ার একটি বেসরকারি স্কুলে ‘সারপ্রাইজ় ভিজ়িট’ রাজ্যপাল বোসের
Image

হাওড়ার একটি বেসরকারি স্কুলে ‘সারপ্রাইজ় ভিজ়িট’ রাজ্যপাল বোসের

হাওড়া, ১৬ মার্চ (হি.স.) : আচমকাই হাওড়ার একটি বেসরকারি স্কুলে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে গঙ্গা পেরিয়ে টোটোয় চেপে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যান তিনি। হাওড়া প্রশাসন সূ্ত্রে খবর, রাজ্যপালের সফর নিয়ে তাদের কাছে আগাম কোনও খবরই ছিল না।

পুলিশ প্রশাসনকে আগাম খবর না দিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে রাজ্যপাল চলে আসেন মধ্য হাওড়ার বনবিহারী বসু রোডের ইংরেজি মাধ্যম স্কুলে। স্থানীয় সূত্রে খবর, লঞ্চে চেপে প্রথমে রামকৃষ্ণপুর ঘাটে আসেন তিনি। সেখান থেকে টোটো চেপে পৌনে ১০টা নাগাদ স্কুলের গেটে পৌঁছে যান।

স্কুলে ঢুকেই তিনি নোটিস বোর্ড দেখতে থাকেন প্রথমে। সেখানে পড়ুয়াদের শিল্পকর্ম দেখেন। প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ওই সময় ক্লাস নিচ্ছিলেন। খবর পেয়ে প্রধানশিক্ষিকা দ্রুত চলে আসেন রাজ্যপালকে স্বাগত জানাতে। তার পর রাজ্যপালকে স্কুল ঘুরে দেখান। বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল।

তবে রাজ্যপালের আচমকা এই সফরে বিস্মিত সকলেই। স্কুলে চা পান করে রাজ্যপাল চলে যাওয়ার পর প্রধানশিক্ষিকা মৌসুমী ঘোষাল বলেন, ‘‘প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে রাজ্যপাল স্কুলে এসেছেন। স্বপ্নের মতো মনে হচ্ছিল। আগে থেকে আমাদের কাছে কোনও খবরই ছিল না। তিনি আসার পর ক্লাসরুম ঘুরে দেখেন। কী ভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করছে এবং শিক্ষক-শিক্ষিকারা তাদের পড়াচ্ছেন তা তিনি খোঁজখবর নেন।’’

রাজ্যপাল জানান, স্কুলে মেয়েদের নিজেদের নিরাপত্তার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ খুবই জরুরি। এ বিষয়ে জোর দিতে বলেন তিনি। তিনি আরও বলেন, ‘‘বাংলাকে চেনার জন্য স্কুলে এসেছি। এখানে এসে খুবই ভাল লেগেছে। বাংলার ছাত্রছাত্রীরা দেশ তথা পৃথিবীর সেরা। এরাই দেশের ভবিষ্যৎ নাগরিক।’’ রাজ্যপালের সংযোজন, ‘‘বলা হয়ে থাকে, পড়ুয়ারা যদি কিছু না শেখে তবে শিক্ষকরা কিছু শেখাননি। এখানে ছাত্রছাত্রীরা শিখছে মানে শিক্ষকেরা শেখাচ্ছেন।’’ শিক্ষক-শিক্ষিকাদের রাজভবনে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল জানান, তাঁর এই আসার উদ্দেশ্য একটাই— বাংলাকে নতুন ভাবে চেনা। যাওয়ার সময় স্কুলের প্রশংসা করে তিনি বলেন, ‘‘থ্রি চিয়ার্স টু টিচার্স, থ্রি চিয়ার্স টু স্টুডেন্টস্।’’

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top