News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে তোপ জয়রাম রমেশের
Image

নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে তোপ জয়রাম রমেশের

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.): সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড নিয়ে হিসাব দিয়েছে স্টেট ব্যাঙ্ক। সেখানে দেখা গেছে বিরোধীদের থেকে অনেক বেশি অনুদান পেয়েছে শাসক দল বিজেপি। তাই নিয়ে এবার বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, নির্বাচনী বন্ড সবার সামনে আসার পরে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। এবার বোঝা গেল কেন্দ্রীয় এজেন্সি এত বেশি সক্রিয় কেন।

সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ এর ব্যাখ্যা দিয়ে লেখেন, যে পরিমাণে বিজেপির ঘরে টাকা গেছে তাতে গোটা বিষয়টি সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। দেখা গিয়েছে এমন কিছু প্রতিষ্ঠান নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া ৩০টি সংস্থার মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছিল। জয়রাম রমেশ বলেন, টাকা দেওয়ার পর এই কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্তের গতি কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top