উত্তর ২৪ পরগনা, ১৩ মার্চ (হি.স) : সন্দেশ খালির বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেফতারের পর থেকেই প্রতিদিন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আদালতে সিবিআইয়ের দাবি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে তার বয়ান থেকে। সেই তথ্য যাচাই করে নিতে শাহজাহান ঘনিষ্টদের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। কারণ তারা খাতায় কলমে সেই সব তথ্য পরীক্ষা করে নিতে চাইছেন। এর আগেও সন্দেশ খালির বেটাজ বাদশার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সেখানে তার বাড়িতেও পুনরায় তল্লাশি চালানো হয়েছে। সিল করা হয়েছে বাড়ি। বুধবার ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাফুজার মোল্লার বাড়িতে নোটিশ দিল সিবিআই। এছাড়াও আগরহাটীর আব্দুল আলিম মোল্লার বাড়িতে নোটিশ দিল সিবিআই। এদিন কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল নিয়ে সন্দেশ খালি পৌঁছায় সিবিআই দল। সেখানে গিয়ে তারা নোটিশ লাগিয়ে আসে ওই দুই শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে।

শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই নোটিশ অব্যাহত
Tags:
Releated Posts
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…
মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…


















