News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রিপারের ধাক্কায় দুটি বাইক সহ স্কুটি ভেঙে চুরমার
Image

ট্রিপারের ধাক্কায় দুটি বাইক সহ স্কুটি ভেঙে চুরমার

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৩ মার্চ: দ্রুতগতিতে থাকা বেপরোয়া ট্রিপার  দুটি বাইক ও স্কুটি ভেঙ্গে চুরমার করে একটি দোকানঘরে আছড়ে পড়ে। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা থানাধীন  ময়নামা বাজারে।

ঘটনার বিবরণে জানা যায়, ছৈলেংটা থেকে মনুর উদ্দেশ্যে যাচ্ছিল টিআর০৫-বি-১০৭৫ নম্বরের ট্রিপারটি। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটির গতির ছিল বেপরোয়া। ময়নামা বাজারে আসার পর বেপরোয়া গাড়ির চাকায় চুরমার হয়ে যায়  একটি স্কুটি।

তারপর একটি বাইককে সজোরে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে আছড়ে পড়ে।৷ অল্পের জন্য রক্ষা পায় স্কুটিচালক ও দোকানের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ছৈলেংটা থানার পুলিশ। ট্টিপারের সামনাদিক কেটে অতি কষ্টে চালককে উদ্ধার করে মনু ফায়ার সার্ভিস কর্মীরা। ট্রিপার চালক এবং গুরুতর আহত স্কুটি চালককে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনএইচ ৮ রাস্তাটি নির্মাণের পর থেকেই গাড়ি গুলি বিশেষ করে ট্রিপার ভয়ংকর গতিতে চলাচল করে। যেকোনো দিন বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top