News Flash

  • Home
  • দেশ
  • সিএএ-র পরোক্ষ প্রভাব পড়তে পারে দেশে, আশঙ্কার কথা জানালেন কেজরিওয়াল
Image

সিএএ-র পরোক্ষ প্রভাব পড়তে পারে দেশে, আশঙ্কার কথা জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পরোক্ষ প্রভাব পড়তে পারে দেশে। অনেক আশঙ্কার কথাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে প্রায় আড়াই থেকে ৩ কোটি মানুষ একত্রে সংখ্যালঘু। এগুলি দরিদ্র দেশ।”

কেজরিওয়ালের কথায়, “এই আড়াই থেকে ৩ কোটি মানুষের মধ্যে যদি এক থেকে দেড় কোটি মানুষও ভারতে আসে, আমরা তাঁদের কোথায় বসাব? আমরা কিভাবে তাঁদের চাকরি দেব? আমাদের জনগণের যে কাজ পাওয়ার কথা তা তাদের কাছে যাবে। পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। ছিনতাই, ধর্ষণের ঘটনা বাড়বে। চারিদিকে দাঙ্গা হবে। দেশের নিরাপত্তা পরিস্থিতির কী হবে?”

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top