ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ত্রিপুরা। ঐতিহ্যবাহী মিস্টার ইন্ডিয়ার ১৫তম আসর এবার বসছে পাঞ্জাবের লুধিয়ানায়। আগামী ১৬ ও ১৭ মার্চে সেখানে ১৫তম মিস্টার ইন্ডিয়া পুরুষদের প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের সিনিয়র জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে দুজন দৈপায়ন দে ও আশিক দেববর্মা মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। যথাসময়ে দুজন বডিবিল্ডার, ম্যানেজার গোবিন্দ সাহা এবং আন্তর্জাতিক জাজ তনয় দাস সহ ৪ সদস্যের রাজ্য দল লুধিয়ানায় পৌঁছুবে। মঙ্গলবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, আগামী ৩০ মার্চ আসামের সরাইঘাটে ৩২ তম বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সেখানেও পুরুষ বিভাগে দ্বৈপায়ন ও আশিকের পাশাপাশি মহিলা বিভাগে প্রিয়াঙ্কা চক্রবর্তী অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে। যথাসময়ে ম্যানেজার প্রিয়াঙ্কা দেবনাথ সহ মোট ৬ সদস্যের রাজ্য দল সরাইঘাটে পৌঁছুবেন বলে জানানো হয়েছে। আসন্ন দুটি আসরে রাজ্যদল সাফল্য পাবে বলে সংস্থার প্রেসিডেন্ট তথা আন্তর্জাতিক জাজ তনয় দাস অত্যন্ত আশাবাদী বলে ব্যক্ত করেছেন।

মি: ইন্ডিয়া ও জাতীয় বডিবিল্ডিং আসরে রাজ্যদল অংশ নিচ্ছে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















