News Flash

  • Home
  • খেলা
  • মি: ইন্ডিয়া ও জাতীয় বডিবিল্ডিং আসরে রাজ্যদল অংশ নিচ্ছে
Image

মি: ইন্ডিয়া ও জাতীয় বডিবিল্ডিং আসরে রাজ্যদল অংশ নিচ্ছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ত্রিপুরা। ঐতিহ্যবাহী মিস্টার ইন্ডিয়ার ‌১৫তম আসর এবার বসছে পাঞ্জাবের লুধিয়ানায়। আগামী ১৬ ও ১৭ মার্চে সেখানে ১৫তম মিস্টার ইন্ডিয়া পুরুষদের প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের সিনিয়র জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে দুজন দৈপায়ন দে ও আশিক দেববর্মা মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। যথাসময়ে দুজন বডিবিল্ডার, ম্যানেজার গোবিন্দ সাহা এবং আন্তর্জাতিক জাজ তনয় দাস সহ ৪ সদস্যের রাজ্য দল লুধিয়ানায় পৌঁছুবে। মঙ্গলবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, আগামী ৩০ মার্চ আসামের সরাইঘাটে ৩২ তম বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সেখানেও পুরুষ বিভাগে দ্বৈপায়ন ও আশিকের পাশাপাশি মহিলা বিভাগে প্রিয়াঙ্কা চক্রবর্তী অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে। যথাসময়ে ম্যানেজার প্রিয়াঙ্কা দেবনাথ সহ মোট ৬ সদস্যের রাজ্য দল সরাইঘাটে পৌঁছুবেন বলে জানানো হয়েছে। আসন্ন দুটি আসরে রাজ্যদল সাফল্য পাবে বলে সংস্থার প্রেসিডেন্ট তথা আন্তর্জাতিক জাজ তনয় দাস অত্যন্ত আশাবাদী বলে ব্যক্ত করেছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top