News Flash

Image

১২ বছরের নাবালিকা ধর্ষণ, অভিযুক্ত পলাতক

ধর্মনগর, ১২ মার্চ : উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে গঙ্গানগর কেবিআই ইট ভাট্টার পূর্ব দিকে এলাকা জুড়ে।

ওই ঘটনায় অভিযোগের তীর তাতন বাগতি (২৭) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তার পিতা চন্দন বাগতি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটের ভাট্টাতে থাকে বলে জানা গেছে। বর্তমানে তাতন পলাতক। সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক দুইটা নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ের। পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা। যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। বাগবাসা থানার পুলিশ ৩৭৬(এবি)/৩২৫ এবং পকসো ৬ ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি। তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে। এদিকে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ জানিয়েছেন ঘটনাটি ন্যাক্কারজনক এবং তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন এবং অবিলম্বে দোষীকে গ্রেফতার করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top