News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএএ নিয়ে নাগরিকদের আশ্বাস নিশীথ প্রামাণিকের
Image

সিএএ নিয়ে নাগরিকদের আশ্বাস নিশীথ প্রামাণিকের

কলকাতা, ১১ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের ঠিক মুখেই দেশজুড়ে সিএএ লাগু করা হয়েছে। একদিকে যখন সংশোধিত নাগরিকত্ব আইন তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, অন্যদিকে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। তবে, নাগরিকদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

সিএএ লাগু প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিএএ তৈরিই করা হয়েছে বাস্তবায়নের জন্য। বহু মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তাঁদের প্রত্যেকের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। এর জন্য কারও নাগরিকত্ব যাবে না এটা হলফ করে বলতে পারি।’’

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে আস্তিনের শেষ তাস বের করল কেন্দ্রের বিজেপি সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার ঘোষণা করল মোদী সরকার। সোমবার বিকেলে দেশজুড়ে সিএএ বিধি কার্যকর হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top