News Flash

  • Home
  • দেশ
  • তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের মন জয়ের চেষ্টায় বৈঠকে অভিষেক
Image

তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের মন জয়ের চেষ্টায় বৈঠকে অভিষেক

কলকাতা, ১১ মার্চ (হি.স.) : তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের ভোট। তাঁদের মন জয় করতে ঠিক কী কৌশল নেওয়া হবে, তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।

শুধুমাত্র উত্তরবঙ্গের তফসিলি জাতি, উপজাতিভুক্তরা আগামিকালের বৈঠকে থাকবেন না। বাকিরা থাকবেন সকলেই। কারণ, আগামী ১৪ মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই থাকবেন উত্তরবঙ্গের তফসিলি প্রার্থীরা। মঙ্গলবারের বৈঠকে প্রতি ব্লক থেকে কমপক্ষে ৫-৭ জন এসসি, এসটি এবং ওবিসি প্রতিনিধিরাও থাকবেন।

তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তফসিলি জাতিভুক্ত ১০ জন। তাঁরা হলেন কোচবিহারের জগদীশচন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ির নির্মলচন্দ্র রায়, রানাঘাটের মুকুটমণি অধিকারী, জয়নগগরের প্রতিমা মণ্ডল, মথুরাপুরের বাপি হালদার, আরামবাগের মিতালী বাগ, বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বের ডঃ শর্মিলা সরকার, বোলপুরের অসিত কুমার মাল এবং বনগাঁর বিশ্বজিৎ দাস। তফসিলি উপজাতিভুক্ত ৩ জন হলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বরাইক, দার্জিলিংয়ের গোপাল লামা এবং ঝাড়গ্রামের কালীপদ সোরেন। সদ্য টিকিট পাওয়া কাঁথির উত্তম বারিক এবং পুরুলিয়ার শান্তিরাম মাহাতো অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত।

Releated Posts

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top