News Flash

  • Home
  • দেশ
  • ১৫ মার্চের মধ্যেই নতুন ২ নির্বাচন কমিশনার নিয়োগের সম্ভাবনা
Image

১৫ মার্চের মধ্যেই নতুন ২ নির্বাচন কমিশনার নিয়োগের সম্ভাবনা

নয়াদিল্লি, ১১ মার্চ (হি. স.): সামনেই লোকসভা ভোট। এদিকে গত ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে। আবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে হঠাৎই ৯ মার্চ পদত্যাগ করেছেন আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এর ফলে জাতীয় নির্বাচনে কমিশনে গুরুত্বপূর্ণ দুটি শূন্যপদ তৈরি হয়েছে। বর্তমানে গোটা নির্বাচন প্রক্রিয়ার দায়িত্ব একা সামলাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ১৫ মার্চের মধ্যে দুজন নির্বাচন কমিশনার নিয়োগ করে শূন্যস্থান পূরণের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, নতুন নির্বাচন কমিশনার নিয়োগে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের অধীনে একটি সার্চ কমিটি ওই দুটি পদের জন্য পাঁচটি নামের দুটি পৃথক প্যানেল প্রস্তুত করবেন। এও জানা গেছে, ওই কমিটিতে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং কর্মিবর্গ দফতরের সচিবও। সুপারিশের ভিত্তিতে বুধবার বা বৃহস্পতিবার বৈঠকে বসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। সেখানেই নতুন দুই নির্বাচন কমিশনারের নাম নির্ধারণ করা হবে। তারপর সেই নাম যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনিই দুই নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। ১৫ মার্চের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে কেন্দ্র।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top