News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে ৩০ লক্ষ চাকরি দেবে : রাহুল গান্ধী
Image

কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে ৩০ লক্ষ চাকরি দেবে : রাহুল গান্ধী

জয়পুর, ৭ মার্চ (হি.স.) : কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে ৩০ লক্ষ চাকরি দেবে, বৃহস্পতিবার রাজস্থানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বৃহস্পতিবার বিকেলে রাজস্থানে প্রবেশ করেছে। যাত্রাটি রাতলামের (মধ্যপ্রদেশ) সাইলানা থেকে বাঁশওয়ারার দানপুরে প্রবেশ করে। খোলা জিপে রাজস্থানের সীমান্তে পৌঁছে যান রাহুল। রোড শোয়ের পরে কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় রাহুল বলেন, রাজস্থান সরকার ৬০ থেকে ৭০ জন লোককে নিয়ে পরিচালিত হয় তবে আপনি তাদের মধ্যে একটিও আদিবাসী পাবেন না। এদিন রাহুল গান্ধী আরও বলেন, সরকারে আসার পর আমাদের প্রথম কাজ হবে সুবিধাবঞ্চিতদের ৩০ লক্ষ চাকরি দেওয়া।

পেপার ফাঁস প্রসঙ্গে রাহুল বলেন, পরীক্ষার দিনই জানা যায় পেপার ফাঁস হয়েছে। যাদের টাকা আছে তাঁরাই পেপার চুরি করে এবং আমাদের বলা হয় পেপার ফাঁস হয়েছে। এখন চাকরি পাবেন না। এটি সব নিয়োগের ক্ষেত্রেই ঘটে থাকে। আমরা পেপার ফাঁসের বিরুদ্ধে আইন আনব। এতে আমরা পরীক্ষা পরিচালনার পদ্ধতি পরিবর্তন করব। বেসরকারি কোম্পানির চুক্তি বন্ধ করে শুধু সরকারি সংস্থা থেকে কাগজ ছাপা হবে। এরপরেও কাগজপত্র ফাঁস হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাহুল আরও জানান যে, কলেজ এবং ডিপ্লোমার পরে, প্রত্যেক স্নাতককে এক বছরের জন্য বেসরকারী এবং সরকারী অফিসে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতি বছর ১ লক্ষ টাকা পাবে। ভারতের প্রতিষ্ঠান, বাজেট ও সম্পদের দিকে তাকালে দেখা যায়, দরিদ্র ও দলিত শ্রেণির মানুষের অংশগ্রহণ কম। তিনি জানান, রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল কিন্তু দেশের রাষ্ট্রপতির মুখ টিভিতে দেখানো হয়নি কারণ তিনি একজন আদিবাসী। রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাঁকে সরাসরি বার্তা দেওয়া হয়েছিল যে আপনি যেই হোন না কেন, আপনি উপজাতি হওয়ায় ভিতরে আসতে পারবেন না।

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top