News Flash

  • Home
  • দেশ
  • উপহার বিক্রি করে দেশ সেবায় ১৫০ কোটি অনুদান নরেন্দ্র মোদীর
Image

উপহার বিক্রি করে দেশ সেবায় ১৫০ কোটি অনুদান নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.): দেশের সেবায় ১৫০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া দেশ-বিদেশের বিভিন্ন উপহার সামগ্রী নিলামে বিক্রি করে ১৫০ কোটি টাকা উঠেছে। সেই অর্থ গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অতীতে ভারতের অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও একই কাজ করেছেন। এটাই দেশের প্রচলিত রীতি। প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা সরকারি অনুষ্ঠান বা রাষ্ট্রীয় সফরে গিয়ে যে উপহার সামগ্রী পান, সেগুলি সরকারি তোষাখানায় জমা করে দেওয়াই নিয়ম।

কদিন আগে দলীয় তহবিলেও অর্থ দান করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি দলীয় নেতা-কর্মীদেরও সাধ্যমতো অর্থ দান করার বিষয়ে উৎসাহ দিয়েছিলেন।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয় সংঘর্ষ: তদন্ত কমিশনের প্রথম বৈঠক

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিশন বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী প্রথম বৈঠক…

ByByNews Desk Aug 27, 2026

প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ৫৯ কোটির গণ্ডি পেরোল, জমা ৩.১৭ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য চালু হওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা (পিএমজেডিওয়াই)-র আওতায় খোলা…

ByByNews Desk Aug 27, 2026

রাজস্থান পুরভোট ২০২৬: জয়পুরে ১১ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ আপের

জয়পুর, ২৭ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের বন্যা পরিস্থিতিতে বিহারে এনডিআরএফ-এর ৯টি দল মোতায়েন, স্ট্যান্ডবাই বাহিনী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পরিস্থিতি মোকাবিলায় বিহারের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top