News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারে গিয়ে ভুল করেছে তিপরা মথা, টিউজেএস ও আইপিএফটির মতো তিপ্রা মথাও বিলুপ্ত হয়ে যাবে : নরেশ জমাতিয়া
Image

সরকারে গিয়ে ভুল করেছে তিপরা মথা, টিউজেএস ও আইপিএফটির মতো তিপ্রা মথাও বিলুপ্ত হয়ে যাবে : নরেশ জমাতিয়া

আগরতলা, ৭ মার্চ : সরকারে গিয়ে ভুল করেছে তিপরা মথা। টিউজেএস ও আইপিএফটির মতো তিপ্রা মথাও বিলুপ্ত হয়ে যাবে। আজ সাংবাদিক সম্মেলনে তিপরা মথার বিরুদ্ধে সুর চড়ালেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া।

তিনি বলেন, তিপরা মথা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ, জনগণ বিজেপি বিরোধী। আর সেই বিজেপি দলেই গিয়ে যোগ দিয়েছে। যারা সিএএ’র পক্ষে তাদের সাথে মিলে গিয়েছে তিপরা মথা বলে কটাক্ষ তাঁর।
তাঁর কটাক্ষ, গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান নিয়ে এতদিন ধরে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। কেন্দ্র সরকার, ত্রিপুরা ও তিপরা মাথার মধ্যে চুক্তি স্বাক্ষর আসলে একটা সাজানো নাটক ছিল।

তাই তিনি জনগণের কাছে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে একত্রে লড়াই করতে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top