News Flash

Image

১ কোটি ৪২ লক্ষ টাকার শুকনো গাজা সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৬ মার্চ: গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে নেমে ১ কোটি ৪২ লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বড়খলা শংকর দেবনাথের বাড়িতে।
যাত্রাপুর ওসি সুব্রত দেবনাথ জানান, মঙ্গলবার গভীর রাতে খবর আসে শংকর দেবনাথের বাড়িতে প্রচুর পরিমাণ শুকনো গাজা মজুত রয়েছে। এই খবরের ভিত্তিতে রাত সাড়ে তিনটায় শালপুকুর বিএসএফকে নিয়ে অভিযান চালানো হয় ওই বাড়িতে। অভিযান চালিয়ে ঐ ব্যক্তির বসতঘরে রাখা ১৩টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং বাড়ির মালিক শংকর দেবনাথ কে আটক করে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top