News Flash

Image

করিমগঞ্জে এনডিপিএস মামলায় দশ বছরের কারাদণ্ড অভিযুক্তের

করিমগঞ্জ (অসম), ৬ মার্চ (হি.স.) : করিমগঞ্জে এনডিপিএস মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে একলাখ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে । আজ বুধবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতের বিচারক রুদ্ধদ্বার কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন । আদালত সূত্রে জানা যায় যে, এন ডি পি এস আইনের অধীনে ৫৫১/২০২২ মামলায় করিমগঞ্জ থানার ১২৯/২০২২ ভারতীয় দণ্ডবিধির ভারতীয় ২০(বি) (ii) (সি)/২৯ নম্বর আদালতে চলতি মোকর্দমা শুনানিতে জিলা সেশন জাজ রোশনারা রহমান এই রায় দান করেন।

জানা যায় যে, গত ১২/০৯/২০২২ তারিখে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা সমেত আটক করা হয় ড্রাগস পেডলার করিমগঞ্জের জবাইনপুর এলাকার বাসিন্দা কামরুল উদ্দিনকে । মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। এরপর গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালতে নির্দেশে তাদের ঠাঁই হয় লাল ঘরে ।

এদিকে মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন করিমগঞ্জ থানার তদন্তকারী অফিসার । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ড্রাগস এণ্ড নারকোটীক ডিভিস,ডিরেক্টর অফ ফরেন্সিক সাইন্স, কাহিলীপারা থেকে বাজেয়াপ্ত করা মাদক সামগ্রী গুলি ইয়াবা বলে প্রমাণ করিয়ে নিয়ে আসা হয় এবং সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সশ্রম কারাদণ্ড দেয় আদালত ।

আজ বুধবার জেলা আদালতে দাঁড়িয়ে মামলার সরকার পক্ষের আইনজীবী এম এল কৈরী জানান, করিমগঞ্জ আদালতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাদক মামলার রায়দান করা হয়েছে । যার ফলে আইনজীবী সহ জেলা বাসী আনন্দিত । পাশাপাশি এই ধরনের রায়দানে উৎসাহিতকরেছে আইনজীবীদের । বলেন, মাদক মামলা গুলি আদালতে বছরের পর বছর ধরে চলে থাকে । তাছাড়া দিনে দিনে মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সীমান্ত জেলায় । তাই মাদক নিয়ন্ত্রণে এই ধরনের রায়দান যথেষ্ট গুরুত্বপূর্ণবলে উল্লেখ করেন সরকার পক্ষের আইনজীবী। উল্লেখ্য মামলায় আসামির পক্ষে ছিলেন আইনজীবী হীরক দত্ত এবং আলতাফ হুসেন ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top