News Flash

  • Home
  • দিনের খবর
  • আদালতের জমি দখল করে আপের কার্যালয়, ১৫ জুনের মধ্যে খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

আদালতের জমি দখল করে আপের কার্যালয়, ১৫ জুনের মধ্যে খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৪ মার্চ, (হি. স.) : সুপ্রিম কোর্টে ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। ১৫ জুনের মধ্যে খালি করতে হবে রাউস অ্যাভিনিউ এলাকার আপের সদর দফতর। এমনই নির্দেশ শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়–এর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, দলীয় কার্যালয় খালি হলে জেলা আদালতের সম্প্রসারণে সুবিধা হবে।

তবে শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত আপ নেতৃত্ব রাউস অ্যাভিনিউয়ের ওই দফতর ব্যবহার করতে পারবেন। আদালতের তরফে এও উল্লেখ করা হয়েছে, আম আদমি পার্টির বর্তমান জমিতে আইনি কোনও অধিকার নেই ৷ তবে দলীয় দফতরের জন্য বিকল্প জমি পেতে কেজরীওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দফতরে’র দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৬ সালে রাউস অ্যাভিনিউয়ের ওই সরকারি বাংলো দখল করে ‘আপ’ দফতর বানানো হয়েছিল বলে অভিযোগ। আদালতের মতে, ওখানে অফিস চালানোর কোনও আইনি অধিকার নেই আম আদমি পার্টির। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, “আমরা ভূমি ও ভূমি সংস্কার দফতরকে অনুরোধ করছি আম আদমি পার্টির জমির আবেদনকে দ্রুত খতিয়ে দেখে চারসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, তা জানানো হোক ৷”

আপের তরফে জানানো হয়েছে, “জাতীয় দল হিসেবে আমরা কিছুই পাইনি ৷ আমাদের বদরপুরে জমি দেওয়া হয়েছিল ৷ যেখানে বাকিরা অনেক ভালো জায়গায় রয়েছে ৷ সামনেই সাধারণ নির্বাচন আসছে ৷ এই পরিস্থিতিতে আমরা ২০২৪ সালের ১৫ জুন পর্যন্ত সময় চাইছি ওই জমি খালি করে দেওয়ার জন্য ৷”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top