News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীকে “পরিবারতন্ত্র” কটাক্ষ লালুর, বায়ো বদলে মোদীর পাশে থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্বের
Image

প্রধানমন্ত্রীকে “পরিবারতন্ত্র” কটাক্ষ লালুর, বায়ো বদলে মোদীর পাশে থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ৪ মার্চ, (হি. স.) : এক্স হ্যান্ডেলে নিজেদের বায়ো বদলে “পরিবারতন্ত্র” প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিলেন অমিত শাহ থেকে স্মৃতি ইরানি, জে পি নাড্ডারা। তাঁরা প্রত্যেকেই নিজেদের এক্স হ্যান্ডেলে নিজেদের নামের পাশে “মোদী কা পরিবার” যুক্ত করে দেন।

অভিযোগ, আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “পরিবারতন্ত্র” নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, লালুপ্রসাদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্মৃতি ইরানি, বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেব সহ দলের অনেক কার্যকর্তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বায়ো পরিবর্তন করে নিজেদের নামের পাশে “মোদী কা পরিবার” যুক্ত করে দেন। তিনি বলেন, সারা বিশ্বে যিনি ভারতের নাম উন্নীত করেছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা নন, এই দেশের সমগ্র মানুষই তাঁর পরিবার।

উল্লেখ্য, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ প্রধানমন্ত্রীর হিন্দু পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন গোড়ায়। তারপরে আবার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইদানীং আপনি কথায় কথায়, পরিবারবাদী, পরিবারবাদী বলে চিৎকার করছেন। বিশেষ করে যে নেতাদের অনেকগুলি করে সন্তান আছে।’ লালুর সাফ কথা, ‘রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, এটাই তো স্বাভাবিক। আপনার কোনও সন্তান নেই। তাতে আমরা কী করতে পারি!’ এই বক্তব্যের প্রতিবাদ জানাতেই বায়ো পরিবর্তন বিজেপি নেতাদের।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top