ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩ মার্চ।।বড়মুড়া প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। ট্রফি দখলের লড়াইয়ে এদিন অংশ নেয় কোকড়ানিয়া প্প্লে সেন্টার ও ভাটি নলচর প্লে সেন্টার। ম্যাচের ভাটি নলচর ৫৩ রানে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের সেরা গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে সর্বমোট বারটি দল অংশগ্রহণ করে। শত শত লোক এই খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেন নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন দাস, জেলা পরিষদের সদস্য রতন দাস,পূর্ব নলচর গাও সভার উপপ্রধান নারায়ণ দেব, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ দাস। বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে এদিন স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

বড়মুড়া প্লে সেন্টার আয়োজিত ক্রিকেটে সেরা ভাটি নলছড়
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















