News Flash

  • Home
  • খেলা
  • বড়মুড়া প্লে সেন্টার আয়োজিত ক্রিকেটে সেরা ভাটি নলছড়
Image

বড়মুড়া প্লে সেন্টার আয়োজিত ক্রিকেটে সেরা ভাটি নলছড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩ মার্চ।।বড়মুড়া প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। ট্রফি দখলের লড়াইয়ে এদিন অংশ নেয় কোকড়ানিয়া প্প্লে সেন্টার ও ভাটি নলচর প্লে  সেন্টার। ম্যাচের ভাটি নলচর ৫৩ রানে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের সেরা গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে সর্বমোট বারটি দল অংশগ্রহণ করে। শত শত লোক এই খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে  বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেন নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন দাস, জেলা পরিষদের সদস্য রতন দাস,পূর্ব নলচর গাও সভার উপপ্রধান নারায়ণ দেব, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ দাস। বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে এদিন স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top