News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, করিমগঞ্জে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান
Image

মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, করিমগঞ্জে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান

করিমগঞ্জ (অসম), ২ মার্চ (হি.স.) : করিমগঞ্জ পুর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্মসহায়ক দল বা এসএইচজি গ্রুপের মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, শহরাঞ্চল প্রকল্পের অধীনে ৩, ৪ ও ৫ মার্চ, সকাল ১০ টা থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা ফর্ম প্রদান করা হবে।

করিমগঞ্জের পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করিমগঞ্জ পৌরসভার এনইউএলএম বা জাতীয় নগর জীবিকা মিশন কার্যালয় থেকে ৩ মার্চ করিমগঞ্জ পুরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং ৯ মার্চ তারিখে ফর্ম জমা নেওয়া হবে। পাশাপাশি, ৪ মার্চ, ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে ১০ মার্চ।

এছাড়া ৫ মার্চ, ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে ১১ মার্চ। এতে করিমগঞ্জ পৌর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্ম সহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা ফর্ম সংগ্রহ করতে এবং যথা সময় জমা দিতে পুরপতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top